News71.com
 Bangladesh
 27 Jul 20, 09:50 PM
 353           
 0
 27 Jul 20, 09:50 PM

চাঁদাবাজির অভিযোগে র্যাবের হাতে পুলিশ কনস্টেবলসহ আটক ৪॥

চাঁদাবাজির অভিযোগে র্যাবের হাতে পুলিশ কনস্টেবলসহ আটক ৪॥

নিউজ ডেস্কঃ আশুলিয়ায় চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনস্টেবলসহ ৪ জনকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলেন আশুলিয়া থানায় পুলিশ কনস্টেবল মোহাম্মদ মমিনুর রহমান, আবদুল হামিদ,  ওয়াহেদ ও ওয়াজেদ শেখ। গতকাল রবিবার (২৬শে জুলাই) রাতে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে অস্ত্র ও মাদক দ্রব্য এবং তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয় ।

 

ভুক্তোভোগী নুর উদ্দিন পাটোয়ারী জানান, বিক্রয় করা ওষুধে নিষিদ্ধ ওষুধ আছে দাবি করে ভয় দেখিয়ে টাকা আদায় করে। রবিবার বাকি টাকা নিতে আসার কথা থাকলে র্যাব-৪ কে বিষয়টি জানান তিনি। পরে র্যাব ঘটনাস্থলে উপস্থিত হয়ে হাতে নাতে তাদের আটক করে। র্যাব জানায়, তল্লাশী করে অস্ত্র, মাদক, জাল টাকাসহ ও বিভিন্ন মানুষের জাতীয় পরিচয়পত্র ও ব্যাংকের ১৬ এটিএম কার্ড পাওয়া যায় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন