News71.com
 Bangladesh
 27 Jul 20, 09:23 PM
 212           
 0
 27 Jul 20, 09:23 PM

অর্ধশতকে পা রাখলেন ডিজিটাল বাংলাদেশের নায়ক প্রধানমন্ত্রী পূত্র সজীব ওয়াজেদ জয়॥

অর্ধশতকে পা রাখলেন ডিজিটাল বাংলাদেশের নায়ক প্রধানমন্ত্রী পূত্র সজীব ওয়াজেদ জয়॥

নিউজ ডেস্কঃ শৈশব থেকে কৈশোর কেটেছে অস্বাভাবিক বাস্তবতায়। বড় সময় থেকেছেন প্রবাসে। তবুও দেশের ভাবনায় যিনি পিছপা হননি। নিঃশব্দে গড়ে তোলা ডিজিটাল বাংলাদেশের নায়ক হিসেবে, মানুষের মনে ঠাঁই করে নিয়েছেন বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়। ঘাত-প্রতিঘাত আর ষড়যন্ত্রের মুখে থেকেও, স্বচ্ছ ইমেজের জনপ্রিয়, তরুণ এই প্রযুক্তি বিশেষজ্ঞ আজ ৫০ বছরে পা রাখলেন।দেশকে স্বাধীন করার যুদ্ধ চলছিলো তখন। সে বছরের মাঝামাঝি সময়ে, ৭১ এর ২৭ জুলাই বঙ্গবন্ধুর বড় মেয়ে শেখ হাসিনার কোলে জন্ম নেন ফুটফুটে জয়।দেশ স্বাধীনের পর নানা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর নানীসহ স্বজনদের আদরে ভালোই কাটছিল সবকিছু। কিন্তু ৭৫ এ ঘাতকের নির্মম বুলেটে ছিন্নভিন্ন হয়ে যায় তার পরিবার। চারপাশের ঘোর আঁধারের অনিশ্চয়তায়, শৈশবেই তিনি দেখেছেন কী করে পাহাড়সম শোক গিলে খায় জীবনের রঙ্গিন বাস্তবতা।এরপর, পেরিয়ে যায় কয়েক দশক। বিজ্ঞানের ছাত্র হয়ে প্রসিদ্ধ সব বিদ্যাপীঠে জ্ঞান অর্জন শেষে পরিণত হন কম্পিউটার প্রকৌশলী হিসেবে। সরাসরি রাজনীতিতে না এলেও ২০১৪ সালে মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈতনিক উপদেষ্টা হিসেবে নেতৃত্বে আসেন দেশের আইসিটি শিল্পের প্রসারে।বিভিন্ন সময়ে গণমাধ্যমের খোলামেলা আলোচনায়, জয় জানিয়েছিলেন তাঁর দুর্বিসহ শৈশবের কথা। অকপটে স্বীকার করেছিলেন ৮১'তে দেশে ফেরার পর শুধুমাত্র বঙ্গবন্ধুর নাতি হওয়ায় সে সময় বঞ্চনার শিকার হয়েছিলেন স্কুল পর্যন্ত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন