News71.com
 Bangladesh
 27 Jul 20, 09:20 PM
 214           
 0
 27 Jul 20, 09:20 PM

প্রধানমন্ত্রীকে ডা. জাফরুল্লাহর খোলা চিঠি॥

প্রধানমন্ত্রীকে ডা. জাফরুল্লাহর খোলা চিঠি॥

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি লিখেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। সোমবার (২৭ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে চিঠিটি পৌঁছে দেয়া হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু।২ হাজার ৬৬৪ শব্দের খোলা চিঠিতে জাফরুল্লাহ চৌধুরী লিখেছেন, প্রিয় প্রধানমন্ত্রীর কাছে একজন নাগরিকের খোলা চিঠি।চিঠিতে ঈদুল আজহার দিন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসায় গিয়ে তাকে দেখে আসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।তিনি লিখেছেন, অতীতে আপনার সঙ্গে সাক্ষাতের চেষ্টা করে ব্যর্থ হয়ে এই খোলা চিঠি লিখছি। আশা করি, প্রধানমন্ত্রীর দফতরের কেউ না কেউ আমার এই খোলা চিঠিটি আপনার নজরে আনবেন এবং আমি একটি প্রাপ্তি স্বীকার পত্র পাব। প্রিয় প্রধানমন্ত্রীর কাছে এটাই একজন নাগরিকের আকাঙ্ক্ষা।খালেদা জিয়াকে দেখতে যাওয়ার আহ্বান জানিয়ে ডা. জাফরুল্লাহ সরকার প্রধানকে লেখেন, ঈদের দিন সময় করে সুস্বাস্থ্য কামনা করতে খালেদা জিয়ার বাসস্থানে যান, এতে দেশবাসী খুশি হবে এবং বঙ্গবন্ধু হেসে বলবেন, 'ভালো করেছিস মা'।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন