News71.com
 Bangladesh
 27 Jul 20, 09:19 PM
 196           
 0
 27 Jul 20, 09:19 PM

কম্বোডিয়া থেকে থাইল্যান্ডে অনুপ্রবেশের অভিযোগে তিন বাংলাদেশি আটক॥

কম্বোডিয়া থেকে থাইল্যান্ডে অনুপ্রবেশের অভিযোগে তিন বাংলাদেশি আটক॥

নিউজ ডেস্কঃ কম্বোডিয়া থেকে থাইল্যান্ডে অবৈধ অনুপ্রবেশের দায়ে তিন বাংলাদেশিকে আটক করেছে সীমান্ত পুলিশ। থাইল্যান্ডের সা কায়ো প্রদেশ থেকে চলতি সপ্তাহে তাদের আটক করা হয়। মার্চে থাইল্যান্ডে বেড়াতে গিয়ে মহামারিতে আটকে পড়ে অসহায় অবস্থায় তারা ব্যাংককে বাংলাদেশ দূতাবাসে যেতে চেয়েছিলেন বলে জানা গেছে। তিন বাংলাদেশি হলেন, সোহেল পারভেজ, মোহাম্মদ এবং আব্দুল করিম আলজাদ। তাদের সবার কাছে বাংলাদেশের পাসপোর্ট রয়েছে। কোয়ারেন্টিন ও করোনা পরীক্ষা শেষে দূতাবাসের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন