News71.com
 Bangladesh
 27 Jul 20, 09:17 PM
 196           
 0
 27 Jul 20, 09:17 PM

বিশ্বের মোট করোনা আক্রান্তের প্রায় ২৭ শতাংশ লাতিন আমেরিকান॥

বিশ্বের মোট করোনা আক্রান্তের প্রায় ২৭ শতাংশ লাতিন আমেরিকান॥

নিউজ ডেস্কঃ মহামারী করোনায় আক্রান্তের দিক দিয়ে সব অঞ্চলকে ছাড়িয়ে গেছে লাতিন আমেরিকা। বিশ্বের মোট আক্রান্তের প্রায় ২৭ শতাংশ এই অঞ্চলে। এদিকে, নতুন করে সংক্রমণ বাড়লেও পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে বলে দাবি করেছে স্পেন। এরমধ্যেই গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় আরও চার হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে দুই লাখ ২০ হাজারের বেশি মানুষ।মহামারী করোনার মধ্যে রোববারও বর্ণবাদ বিরোধী বিক্ষোভ অব্যাহত ছিলো যুক্তরাষ্ট্রে। শুধুমাত্র পোর্টল্যান্ডের বিক্ষোভেই অংশ নেয় কয়েক হাজার মানুষ।এদিনও করোনায় দেশটিতে কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৫৬ হাজারের বেশি মানুষ।এদিকে, ব্রাজিল, আর্জেন্টিনা, মেক্সিকোসহ লাতিন আমেরিকান দেশগুলোতে প্রতিনিয়ত বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। বিশ্বে মোট রোগীর সংখ্যায় শীর্ষ ১০টি দেশের ৪টিই এই অঞ্চলের। রোগীর সংখ্যাও ৪৩ লাখের বেশি।নতুন করে স্পেনে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটি থেকে যুক্তরাজ্যে আসা সবাইকে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এ সিদ্ধান্তের কারণে অনেকের ভ্রমণ পরিকল্পনা ভেস্তে গেছে। যদিও নিজেদের নিরাপদ দাবি করে সিদ্ধান্ত পরিবর্তন করতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়েছে স্পেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন