News71.com
 Bangladesh
 26 Jul 20, 09:28 PM
 342           
 0
 26 Jul 20, 09:28 PM

১০ দফা দাবিতে খুলনায় পাটকল শ্রমিকদের কর্মসূচি ঘোষণা॥  

১০ দফা দাবিতে খুলনায় পাটকল শ্রমিকদের কর্মসূচি ঘোষণা॥   

নিউজ ডেস্কঃ বকেয়া মজুরি-বোনাস পরিশোধ, পাটকলে দুর্নীতির তদন্ত, মজুরি কমিশন অনুযায়ী আলিম জুট মিলে অর্থ বরাদ্দসহ ১০ দফা দাবিতে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করেছেন। আজ রবিবার নগরীর খালিশপুর জুট ওয়ার্কার্স ইনস্টিটিউিট কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে- সোমবার সকাল ১০টা থেকে প্লাটিনাম জুট মিল, বিআইডিসি রোড ও খালিশপুর জুট মিল এলাকায় মানববন্ধন। এছাড়া দুপুর ১২টায় একই দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হবে। বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল রক্ষা সিবিএ, নন-সিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক হেমায়েত উদ্দিন আজাদী এই কর্মসূচি ঘোষণা করেন । সংবাদ সম্মেলনে আলীম জুট মিলে মজুরি কমিশনের আওতায় বকেয়াসহ অর্থ বরাদ্দ, খালিশপুর-দৌলতপুর জুট মিলসহ ৫টি দৈনিক ভিত্তিক মিলে মজুরি কমিশনের বকেয়া এরিয়া প্রদান, ঈদ বোনাস ও আগামী তিন মাসের মধ্যে বন্ধ থাকা পাটকল পুনঃচালুর দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা শাহানাজ পারভীন, সোহরাব হোসেন, মুরাদ হোসেন ও খলিলুর রহমান ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন