News71.com
 Bangladesh
 26 Jul 20, 08:18 PM
 199           
 0
 26 Jul 20, 08:18 PM

গণমাধ্যম সাহায্য করলেই আমরা এগিয়ে যাব॥ স্বাস্থ্য ডিজি

গণমাধ্যম সাহায্য করলেই আমরা এগিয়ে যাব॥ স্বাস্থ্য ডিজি

নিউজ ডেস্কঃ মহামারী করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব পাওয়া অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম জানিয়েছেন, ভাল করার চেষ্টা করবেন তিনি। রোববার (২৬ জুলাই) দায়িত্ব নেয়ার পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর খুরশীদ আলম এ কথা বলেন।মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেয়ার পর রোববার দুপুর পৌনে ১টার দিকে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর কক্ষে প্রবেশ করেন স্বাস্থ্য অধিদফতরের নতুন ডিজি। ২টার দিকে তিনি মন্ত্রীর কক্ষ থেকে বেরিয়ে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নানের কক্ষে যান। সেখান থেকে দুপুর আড়াইটার দিকে বেরিয়ে আবার মন্ত্রীর কক্ষে আসেন তিনি। পরে ৩টার দিকে মন্ত্রীর কক্ষ থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মহাপরিচালক। ‘কঠিন সময়ে স্বাস্থ্য অধিদফতরের দায়িত্ব নিলেন’ বিষয়টি উল্লেখ করে সাংবাদিকরা তার প্রতিক্রিয়া জানতে চাইলে খুরশীদ আলম বলেন, ‘আমি আজকে জয়েন করেছি, সৌজন্য সাক্ষাৎ করার জন্য এসেছিলাম। মন্ত্রী মহোদয় ও দুই সচিব মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করেছি। আমাকে কিছু দিকনির্দেশনা ওনারা দিয়েছেন। আরও দেবেন। আমরা আসলে মিটিংটা শেষ করতে পারিনি। যেহেতু মন্ত্রী মহোদয়ের তাড়া আছে, উনি যাবেন। আমরা বেরিয়ে এসেছি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন