
নিউজ ডেস্কঃ সাতক্ষীরার শ্যামনগরে অবৈধ পথে পাচার করে আনা ২১টি ভারতীয় গরু জব্দ করেছে পুলিশ। আজ রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলার সুন্দরবন উপকূলবর্তী মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রাম থেকে গরুগুলো জব্দ করা হয়। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে সম্ভব হয়নি । শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, সুন্দরবনের ভেতর দিয়ে গরু পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামের নূর ইসলাম সানার বাড়িতে অভিযান চালিয়ে ২১টি গরু জব্দ করা হয়েছে। তবে টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় শ্যামনগর থানায় মামলা দায়ের করা হবে ।