News71.com
 Bangladesh
 25 Jul 20, 10:28 AM
 312           
 0
 25 Jul 20, 10:28 AM

পাটকল আন্দোলনের নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করল বাসদ॥

পাটকল আন্দোলনের নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করল বাসদ॥

নিউজ ডেস্কঃ পাটকল আন্দোলনের নেতা রুহুল আমিন, মিহির মণ্ডল ও মাসুদ রানাকে গ্রেফতারের নিন্দা এবং নিঃশর্ত মুক্তির দাবি করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সমন্বয়ক কমরেড শুভ্রাংশু চক্রবর্তী এক বিবৃতিতে পাটকল রক্ষা আন্দোলনের নেতাদের গ্রেফতারের তীব্র নিন্দা ও মুক্তি দাবি জানিয়েছেন। তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত ২৬টি পাটকল বন্ধ করে ব্যক্তিলুটেরাদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে খুলনার শ্রমিক আন্দোলনের নেতা রহুল আমিন, সংগঠক মিহির মণ্ডল ও মাসুদ রানাকে পুলিশ কর্তৃক বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে। পাটকল রক্ষায় শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদের ডাকে- বিজেএমসি বাতিল করে মন্ত্রণালয়ের অধীনে টাস্ক ফোর্স গঠন করে অনতিবিলম্বে পাটকল আধুনিকায়ন করা, ঈদের আগেই সকল শ্রমিকদের ঈদ বোনাসসহ ২০১৯ সালের বকেয়া ৬টি বিল প্রদান করা, ২০১৩ সাল থেকে অবসরকৃত শ্রমিকদের পাওনাদি এককালীন পরিশোধ, শ্রমিক নেতা ওলিয়ার রহমান ও নূর ইসলামকে অনতিবিলম্বে মুক্তি, রাষ্ট্রায়ত্ত পাটকলের অব্যবস্থা এবং দুর্নীতির জন্য দায়ীদের বিরুদ্ধে তদন্তমূলক আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে আগামী রোববার (২৬ জুলাই) মানববন্ধন কর্মসূচি ডাক দেওয়া হয়েছে। তিনি জানান, শুক্রবার বিকেলে লিফলেট বিতরণ করার সময় সাদা পোশাকে পুলিশ তাদের তুলে নিয়ে গেছে।আন্দোলনরত শ্রমিকদের ভয়ভীতির পরিবেশ তৈরির জন্য এর আগেও দু'জন শ্রমিককে গ্রেফতার করে জেলে রাখা হয়েছে। এভাবে দমন পীড়ন ও গ্রেফতারের শ্রমিক আন্দোলনকে দমানো বিরুদ্ধে দেশবাসীকে তিনি সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং অবিলম্বে সরকারের নিকট রহুল আমিনসহ গ্রেফতারকৃতদের মুক্তি দেওয়ার দাবি

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন