News71.com
 Bangladesh
 24 Jul 20, 09:38 PM
 269           
 0
 24 Jul 20, 09:38 PM

সুন্দরবনের আত্মসমর্পণকৃত জলদস্যুদের হাতে ঈদ সামগ্রী বিতরণ॥  

সুন্দরবনের আত্মসমর্পণকৃত জলদস্যুদের হাতে ঈদ সামগ্রী বিতরণ॥   

নিউজ ডেস্কঃ মোংলায় সুন্দরবনের দস্যুতা ছেড়ে ভাল পথে আসা আত্মসমর্পণকৃত ২৮৪জন জল ও বন দস্যুদের হাতে নগদ অর্থ ও ঈদ সামগ্রী তুলে দিলেন র‌্যাব-৮ এর অধিনায়ক আতিকা ইসলাম।শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় মোংলা ফুয়েল ঘাটে এক সময়ের সুন্দরবনের ত্রাস এসকল বন দস্যুদের বিভিন্ন বাহিনী থেকে আত্মসমর্পণকারী দস্যুদের হাতে এ ঈদ সামগ্রী তুলে দেন বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা।সুন্দরবনের রয়েছে রয়েল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, হরেক রকমের বন্যপ্রাণী ও নদী-খালে রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ। কিন্তু এক সময় পুরো সুন্দরবন জুড়ে রাজত্ব কায়েম করেছিল বড় বড় কয়েকটি বন ও জলদস্যু গ্রুপ। এ দস্যুরা বনের মধ্যে জেলেরা পাশ-পারমিট নিয়ে মাছ আহরণে গেলেই তাদের অপহরণ করে মোটা অংকের টাকা মুক্তিপণ আদায় করত।


শুধু মুক্তিপণ নয়, জেলে বহরে হামলা ও লুটপাট চালিয়ে লক্ষ লক্ষ টাকার মাছ ও মূল্যবান মালামাল লুট করে নিতো তারা। জেলেরা মুক্তিপণের ধার্যকৃত টাকা দিতে অস্বীকার করলে তাদের উপর নেমে আসতো অমানুষিক নির্যাতন। এর পরই বেগবান হয় সুন্দরবনে র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযান। প্রতিষ্ঠা লগ্ন থেকে র‌্যাব ২২৩টি অভিযানে ৫০৭ জলদস্যু গ্রেফতার, ১ হাজার ৫৫৬টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করে। এসময় র‌্যাব বন ও জলদস্যুর সাথে বন্দুক যুদ্ধে ১৩৫জন দস্যু নিহত হয়েছে। যার ফলে এদের বিরুদ্ধে মোংলা, রামপাল, শরনখোলা, মোড়েলগঞ্জ, দাকোপসহ বিভিন্ন থানায় রয়েছে অসংখ্য মামলা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন