News71.com
 Bangladesh
 24 Jul 20, 09:38 PM
 261           
 0
 24 Jul 20, 09:38 PM

ঈদে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ৬ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে॥  

ঈদে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ৬ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে॥   

নিউজ ডেস্কঃ আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ৬ দিন ভারত-বাংলাদেশের মাঝে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। এই কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপ। তবে ঈদ উপলক্ষে সরকার ঘোষিত ছুটির দিন ছাড়া বন্দরের সব কার্যক্রম খোলা থাকবে এবং এ সময় ব্যবসায়ীরা ইচ্ছে করলে তাদের মালামাল খালাস করে নিতে পারবেন বলে জানায় পানামা হিলি পোর্ট লিংক লিমিটেড কর্তৃপক্ষ ।

এ তথ্য নিশ্চিত করে হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ বলেন, আগামী ১ আগস্ট মুসলমান সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। যথাযথভাবে উৎসব পালনের লক্ষে আগামী ৩০ জুলাই বৃহস্পতিবার থেকে ৪ আগস্ট পর্যন্ত ছয় দিন স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখার সিন্ধান্ত নিয়েছে হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপ। এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়ে ভারতীয় রফতানিকারক, হিলি স্থলবন্দর, হিলি কাস্টমসসহ সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি জানানো হয়েছে। আগামী ৫ আগস্ট থেকে স্থলবন্দর দিয়ে যথারীতি দুই দেশের মাঝে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন