News71.com
 Bangladesh
 24 Jul 20, 08:26 PM
 233           
 0
 24 Jul 20, 08:26 PM

বাগেরহাটে গ্রাম রক্ষা বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত॥

বাগেরহাটে গ্রাম রক্ষা বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত॥

নিউজ ডেস্কঃ বাগেরহাটে গ্রাম রক্ষা বাঁধ ভেঙে কেশবপুর গ্রামের ঘরবাড়িসহ লোকালয় প্লাবিত হয়েছে। ভেসে গেছে শতাধিক চিংড়ি ঘেরসহ পুকুরের মাছ। ফলে বিপাকে পড়েছেন কেশবপুরের শতাধিক পরিবার। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে ভৈরব নদীর জোয়ারের পানির চাপে জেলা সদর উপজেলার কেশবপুর গ্রামের মুনিগঞ্জ সেতু সংলগ্ন এলাকা ভেঙে যায়। স্থানীয়রা জানান, ব্রিজের নিচ থেকে কিছু দূরে এসে গ্রাম রক্ষা বাঁধের একটি অংশে নালা তৈরি হয়। জোয়ারের পানির চাপে ওই জায়গা থেকে বাঁধ (রাস্তা) ভেঙে যায়। ফলে পানি ঢুকে গ্রামের পুরো এলাকা প্লাবিত হয়। এতে ঘরবাড়ি ডুবে গেছে। ভেসে গেছে শতাধিক চিংড়ি ঘেরসহ পুকুরের মাছ। পানিতে চুলা ডুবে যাওয়ায় রান্না করে খেতে পারছেন না তারা।


বাগেরহাট স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মুজিবুর রহমান বলেন, ভাঙন এলাকায় দ্রুত মেরামতের জন্য পদক্ষেপ নেওয়া হবে। জনভোগান্তি কমাতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. নাহিদুজ্জামান খান বলেন, পাউবোর নাজিরপুর উপ-প্রকল্প নামে কেশবপুর এলাকায় একটি বেড়িবাঁধ ছিল। ১০-১২ বছর আগে এখানে পাকা সড়ক করে এলজিইডি। গ্রামে জোয়ারের পানি প্রবেশের জন্য কালভার্ট করা হয়। বাঁধের পাশে স্থানীয়দের চিংড়ি ঘেরে পানি চলাচল সচল রাখার জন্য বাঁধের নিচ থেকে ছোট ছোট পাইপ দেওয়া হয়। এই পাইপ ও কালভার্টের ফলে বাঁধটিতে ভাঙনের সৃষ্টি হয়েছে। যত শিগগিরউ সম্ভব এখানে বাঁধ সংস্কারের মাধ্যমে লোকালয়ে পানি প্রবেশ বন্ধ করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন