News71.com
 Bangladesh
 24 Jul 20, 08:21 PM
 247           
 0
 24 Jul 20, 08:21 PM

তেঁতুলিয়ায় মোটর সাইকেলের ধাক্কায় পথচারী নিহত॥

তেঁতুলিয়ায় মোটর সাইকেলের ধাক্কায় পথচারী নিহত॥

নিউজ ডেস্কঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মোটর সাইকেলের ধাক্কায় তমিজ উদ্দীন (৭০) নামে এক পথচারী নিহত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত তমিজ উদ্দীন তিরনইহাট ইউনিয়নের জগরবাড়ি এলাকার মৃত জালাল উদ্দীনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, তমিউজ উদ্দীন তিরনইহাট এলাকার একটি মসজিদ থেকে জুমার নামাজ শেষে রাস্তা পার হচ্ছিলেন। এসময় তেঁতুলিয়া থেকে বাংলাবান্ধাগামী একটি মোটরসাইকেল এসে ওই পথচারীকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পাশে ছিটকে পড়ে যান। তাৎক্ষনিক স্থানীয়রা পথচারীকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই পথচারীকে মৃত ঘোষণা করেন। তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম মোটর সাইকেলের ধাক্কায় এক পথচারীর নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন