
নিউজ ডেস্কঃ নিজ নির্বাচনী এলাকায় (ঢাকা -১২, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল, শের-ই-বাংলা নগর) ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। আজ শুক্রবার সকালে মনিপুরী পাড়ার নিজ বাসভবনে রাজধানীর ২৪, ২৫, ২৬, ২৭, ৩৫, ৩৬ ও ৯৯ নং ওয়ার্ডের নেতাকর্মীদের মাধ্যমে শাড়ি, লুঙ্গি, খাদ্যদ্রব্য (চাল, সেমাই, চিনি, দুধ, ডাল) ও কোরবানি দেওয়ার জন্য নগদ টাকা বিতরণ করেন। পাশাপাশি উপরোল্লিখিত ওয়ার্ড এলাকায় অবস্থিত কিছুসংখ্যক মাদ্রাসায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পশু কোরবানির জন্য নগদ টাকা বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী । ঈদ উপহার বিতরণের সময় স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত স্বল্পসংখ্যক নেতাকর্মীদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যেকে যাতে সুষ্ঠুভাবে ঈদ উদযাপন করতে পারেন সেজন্য আমার পক্ষ থেকে এই উপহার। এ উপহার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ।