News71.com
 Bangladesh
 24 Jul 20, 06:41 PM
 241           
 0
 24 Jul 20, 06:41 PM

প্রতারনার মামলায় সাহেদের অন্যতম সহযোগী তারেকের দোষ স্বীকার॥  

প্রতারনার মামলায় সাহেদের অন্যতম সহযোগী তারেকের দোষ স্বীকার॥   

নিউজ ডেস্কঃ করোনা টেস্ট না করে সার্টিফিকেট দেওয়াসহ বিভিন্ন অভিযোগে রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে দায়ের করা মামলায় মো. সাহেদের অন্যতম সহযোগী তরিকুল ইসলাম ওরফে তারেক শিবলী দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। আজ শুক্রবার ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদের আদালতে এই জবানবন্দি দেন। এর আগে দুই দফায় ১২ দিনের রিমান্ড শেষে শিবলীকে আদালতে হাজির করে মামলার তদন্ত সংস্থা র্যাব ।

শিবলী স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করা হয়। পরে আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে গত ৯ জুলাই ভোরে শিবলীকে রাজধানীর নাখালপাড়া থেকে গ্রেপ্তার করে র্যাব। পরের দিন ১০ জুলাই তার ৫ দিন এবং ১৬ জুলাই আরো ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন