News71.com
 Bangladesh
 18 Jul 20, 08:29 PM
 236           
 0
 18 Jul 20, 08:29 PM

লকডাউনে থাকা করোনা রোগীদের বাসায় মেয়র তাপসের ফলের ঝুড়ি॥

লকডাউনে থাকা করোনা রোগীদের বাসায় মেয়র তাপসের ফলের ঝুড়ি॥

নিউজ ডেস্কঃ ওয়ারীর লকডাউনকৃত এলাকায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীরদের বাসায় বাসায় পৌঁছে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস-এর ফলের ঝুঁড়ি উপহার।কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের প্রতি সহমর্মিতা জানিয়ে তাদের আরোগ্য কামনায় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপসের এই উপহার পৌঁছে দেয়া হচ্ছে। ৪১ নং ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার হোসেন আলোর তত্ত্বাবধানে এবং আইইডিসিআর এর স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক স্বেচ্ছাসেবীরা কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের বাসায় বাসায় এই ফলের ঝুড়ি পৌঁছে দিচ্ছে। আনারস, মালটা, জাম্বুরা, আমলকি, পেয়ারা, আমড়া, লেবু ও আম এই ৮ ধরনের ফল দিয়ে প্রতিটি ঝুড়ি সাজানো হয়েছে।উল্লেখ্য, গত ৪ জুলাই ভোর হতে ওয়ারীর সুনির্দিষ্ট কিছু এলাকায় ২১ দিনের জন্য লকডাউন শুরু হয়েছে। লকডাউন শুরু হওয়ার পর হতে এই পর্যন্ত সবমিলিয়ে করোনায় আক্রান্ত ৭৭ জন রোগী রয়েছেন। এর মধ্যে আজ ৩০ জনের বাসায় ডিএসসিসি মেয়রের উপহার সামগ্রী হিসেবে ফলের ঝুড়ি পাঠানো হয়। বাকি রোগীদের বাসায় আগামীকাল এই উপহার সামগ্রী পাঠানো হবে। লকডাউন শেষ না হওয়া পর্যন্ত যারা নতুন করে আক্রান্ত হবেন তাদের বাসায়ও ডিএসসিসি মেয়রের উপহার হিসেবে ফলের ঝুড়ি পাঠানো অব্যাহত থাকবে।এছাড়া লকডাউন এলাকার বাসিন্দাদের মাঝে প্রয়োজনীয় খাদ্য সরবরাহের পাশাপাশি প্রতিদিন ৬০০ মানুষের কাছে তিন বেলা খাবার পৌঁছে দেওয়া হচ্ছে এবং প্রতিদিন ৩০০ পরিবারের জন্য বিনামূল্যে সবজি সরবরাহ করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন