News71.com
 Bangladesh
 30 Jun 20, 06:46 PM
 293           
 0
 30 Jun 20, 06:46 PM

ওয়ারীতে ২১ দিনের লকডাউন ঘোষণা॥

ওয়ারীতে ২১ দিনের লকডাউন ঘোষণা॥

নিউজ ডেস্কঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ারী এলাকাকে আগামী শনিবার (৪ জুলাই) থেকে রেডজোন হিসেবে চিহ্নিত করে ওয়ারী এলাকার ৮টি সড়ক ২১ দিনের জন্য লকডাউন করা হবে। ৪ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে।মঙ্গলবার (৩০ জুন) নগর ভবনে সভা শেষে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি জানান, সার্বিকভাবে সবকিছুই বন্ধ থাকবে। তবে খোলা থাকবে ওষুধের দোকান। ফার্মেসী ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানা। এছাড়া সব কিছ বন্ধ থাকবে। দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় পণ্য ই-কমার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে সমন্বয় করে সরবরাহের ব্যবস্থা করা হবে। তিনি আরো জানান, আগামী ২৫ জুলাই পর্যন্ত এই ২১ ‍দিনের লকডাউন বাস্তবায়ন করা হবে। সেখানে একটি নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করা হবে, বুথ স্থাপন করা হবে নমুনা সংগ্রহের, থাকবে আইসোলেশন ব্যবস্থা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন