News71.com
 Bangladesh
 27 Jun 20, 09:39 PM
 268           
 0
 27 Jun 20, 09:39 PM

নিজের প্লাজমা দিয়ে অপরের জীবন বাঁচানো মহৎ কাজ॥ মেয়র আতিক

নিজের প্লাজমা দিয়ে অপরের জীবন বাঁচানো মহৎ কাজ॥ মেয়র আতিক

নিউজ ডেস্কঃ প্লাজমা দিয়ে যদি করোনা ভাইরাস আক্রান্ত একটি রোগীর প্রাণ বাঁচে এর থেকে মহৎ কাজ আর হতে পারে না বলে মন্তব্য করেছেন ঢাকা উওর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। শনিবার (২৭ জুন) দুপুরে রাজধানীর গুলশান-২ নগর ভবনে 'প্লাজমা সাপোর্ট সেন্টার’র উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। আতিকুল ইসলাম বলেন, চিকিৎসকের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে আসা ছাড়া কাউকে প্লাজমা দেওয়া হবে না। প্লাজমা যে দান করবেন আর যে গ্রহণ করবেন তারা প্রত্যেকেই প্রত্যেকের পরিচয় জানবেন। এটা নিয়ে আমরা কোনো ভ্রান্ত ধারণা রাখতে চাই না। প্লাজমা নিয়ে একটি অসাধু চক্র মাঠে নেমেছে। এ অসাধু চক্রকে ভাঙার জন্যই আজ এ প্লাজমা সাপোর্ট সেন্টার।

করোনা জয় করা যুবকদের প্লাজমা ডোনেট করার আহ্বান জানিয়ে ডিএনসিসি মেয়র বলেন, যে সমস্ত যুবক করোনা থেকে সুস্থ হয়েছেন, তারা যেন ৬০০ মিলিগ্রাম প্লাজমা ডোনেট করেন করোনা আক্রান্ত রোগীদের। এ ৬০০ মিলিগ্রাম প্লাজমা দিয়ে তিনজন রোগীকে সুস্থ করা সম্ভব। প্লাজমা দিয়ে অনেক করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠবেন। এর মাধ্যমে অনেক পরিবার বেঁচে যাবে। প্লাজমা সাপোর্ট সেন্টার একটি সেতুবন্ধন। এ সেন্টার মানুষের জন্য কাজ করবে। পয়সা কামানো বা ব্যবসা করা আমাদের কাজ না।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক আশরাফুল হক, বাঁধন ফাউন্ডেশন চেয়ারম্যান রকিব আহমদ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার মামুন প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন