News71.com
 Bangladesh
 27 Jun 20, 09:34 PM
 231           
 0
 27 Jun 20, 09:34 PM

কুষ্টিয়ার ভেড়ামারায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু॥

কুষ্টিয়ার ভেড়ামারায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু॥

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নে খালের পানিতে ডুবে মুরসালিন (৭) ও আরাফাত (৫) নামে দু’টি শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।শনিবার (২৭ জুন) দুপুরের দিকে ওই ইউনিয়নের ক্ষেমিরদিয়াড় বিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।শিশু দু’টি হলো- বিলপাড়ার জিল্লুর রহমানের ছেলে মুরসালিন ও সুজনের ছেলে আরাফাত।স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে খালে ধারে খেলছিল শিশু দু’টি। ধারণা করা হচ্ছে- খেলা করার সময় এদের একজন খালের পানিতে পড়ে গেলে অন্যজন তাকে তুলতে যায়। এতে দু’জনই পানিতে ডুবে যায়।মোকারিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুস সামাদ জানান, দুপুরে বাড়ির পার্শ্ববর্তী খালের পানিতে ওই দুইটি শিশুকে ভাসমান অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। পরে স্বজনরা শিশু দু’টিকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল আমীন জানান, হাসপাতালে আনার আগেই ওই দুই শিশুর মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন