News71.com
 Bangladesh
 27 Jun 20, 06:12 PM
 247           
 0
 27 Jun 20, 06:12 PM

যশোরেই আক্রান্তের সংখ্যা ছাড়াল ৫০০॥ জেলা হাসপাতালে শিগগিরই চালু হচ্ছে আইসিইউ

যশোরেই আক্রান্তের সংখ্যা ছাড়াল ৫০০॥ জেলা হাসপাতালে শিগগিরই চালু হচ্ছে আইসিইউ

নিউজ ডেস্কঃ যশোরে করোনা আক্রান্তের সংখ্যা পাঁচশ' ছাড়িয়েছে। শনিবার (২৭ জুন) ৪৪ জনের পজিটিভ রিপোর্ট আসায় শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১০ জনে। এছাড়া এ পর্যন্ত ৮জন মারা গেছেন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১৫৫ জন। সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে, শিগগিরই আইসিইউ ভেন্টিলেটর সুবিধা চালু হচ্ছে যশোর জেনারেল হাসপাতালে বলে জানা গেছে।সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) জেনোম সেন্টারে ১২৮জনের নমুনা পরীক্ষা করে ৪৮ জনের ফলাফল পজেটিভ এসেছে। যার মধ্যে চারটি ফলোআপ পজেটিভ এবং নতুন পজিটিভ সংখ্যা ৪৪জন। নতুন আক্রান্তদের বর্তমান বাসস্থান লকডাউনের জন্য স্থানীয় প্রশাসনকে বলা হয়েছে। দ্রুতই তা কার্যকর করা হবে।

এদিকে যবিপ্রবি জেনোম সেন্টারের পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানিয়েছেন, তারা শুক্রবার মোট ১৮৬জনের নমুনা পরীক্ষা করেন। এরমধ্যে ৫৭ জনের করোনা পজিটিভ এবং ১২৯ জনের নেগেটিভ ফলাফল এসেছে। শনিবার সকালে এই ফল সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনদের জানিয়ে দেয়া হয়েছে।তিনি বলেন, পজিটিভ আক্রান্তদের মধ্যে যশোরের ১২৮জনের নমুনা পরীক্ষা করে ৪৮ জনের এবং সাতক্ষীরার ৫৮ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।এদিকে, শিগগিরই আইসিইউ ভেন্টিলেটর সুবিধা চালু হচ্ছে যশোর জেনারেল হাসপাতালে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে ৬টি আইসিইউ ভেন্টিলেটর বরাদ্দ দেয়া হয়েছে এ প্রতিষ্ঠানটিকে। দুই একদিনের মধ্যেই যা যশোরে এসে পৌঁছাবে। কিন্তু মেশিনারিজ পরিচালনার জন্য পর্যাপ্ত জনবল নেই প্রতিষ্ঠানটিতে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন