News71.com
 Bangladesh
 26 Jun 20, 10:10 PM
 384           
 0
 26 Jun 20, 10:10 PM

করোনা॥ চীনা ভ্যাকসিনের ট্রায়াল বাংলাদেশে

করোনা॥ চীনা ভ্যাকসিনের ট্রায়াল বাংলাদেশে

নিউজ ডেস্কঃ করোনাভাইরাস বা কোভিড-১৯ নিয়ে বিভিন্ন দেশ গবেষণা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও চীনসহ কয়েকটি দেশ ইতিমধ্যে এই রোগের ভ্যাকসিনের ট্রায়াল শুরু করেছে। এর মধ্যে চীনা ভ্যাকসিন প্রথম ট্রায়াল সম্পন্ন করেছে। তাদের ভ্যাকসিনের দ্বিতীয় ট্রায়াল বাংলাদেশে হতে পারে।স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ শুক্রবার (২৬ জুন) এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের আয়োজনে ভার্চুয়াল কনফারেন্সে তিনি এ তথ্য জানিয়েছেন।

ডা. আবুল কালাম আজাদ বলেন, ‘চীনে আবিষ্কৃত করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিনের দ্বিতীয় ধাপের ট্রায়াল বাংলাদেশে হতে পারে। এই ট্রায়ালের সূত্র ধরে বাংলাদেশেও এর উৎপাদন শুরু হতে পারে। এটা বাংলাদেশের মানুষের জন্য করোনা মোকাবিলায় আরেক ধাপ সাফল্য বয়ে আনবে।’ ডা. আবুল কালাম আজাদ করোনা পরিস্থিতি নিয়ে বলেন, ‘আগে দেশে আক্রান্ত একজন থেকে আরও দু’জনের বেশি হারে এই ভাইরাস ছড়াতে পারত। কিন্তু এখন সেই রিপ্রডাকশন রেট বা আর-রেট নেমে এসেছে ১.০৫-এ। এটা খুবই ভালো লক্ষণ। এখন নিচে নামাতে পারলে দুশ্চিন্তা অনেকটাই কমে যাবে। তাছাড়া এখনও প্রতিদিন সংক্রমণের যে সংখ্যা পাওয়া যাচ্ছে তা অনেকটা স্থিতিশীল অবস্থায় রয়েছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন