News71.com
 Bangladesh
 25 Jun 20, 09:12 PM
 211           
 0
 25 Jun 20, 09:12 PM

সচিবালয়ে এসে বসে থাকা মন্ত্রীর একমাত্র কাজ নয়॥ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

সচিবালয়ে এসে বসে থাকা মন্ত্রীর একমাত্র কাজ নয়॥ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

নিউজ ডেস্কঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বাস্থ্যখাতে করোনার এই দুঃসময়ে কাজ করতে কেবল সচিবালয়ে এসে বসে থাকাই মন্ত্রীর একমাত্র কাজ নয়। বরং দেশের কোন হাসপাতালে কী কাজ হচ্ছে, মানুষ হাসপাতাল থেকে বিনা চিকিৎসায় ফিরে যাচ্ছে কিনা, চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের কোনো সমস্যা হচ্ছে কি-না, কোনো মানুষ হাসপাতাল থেকে বিনা চিকিৎসায় হাসপাতাল থেকে ফিরে যায় কি-না এগুলো দেখভাল করে ও খোঁজ নিয়ে যথার্থ উদ্যোগ নেওয়াটাই এখন আসল কাজ। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর দপ্তরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক অনির্ধারিত বৈঠকে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন