News71.com
 Bangladesh
 25 Jun 20, 01:07 PM
 354           
 0
 25 Jun 20, 01:07 PM

বারডেম মহিলা ও শিশু হাসপাতালের আগুন॥ নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বিভাগ

বারডেম মহিলা ও শিশু হাসপাতালের আগুন॥ নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বিভাগ

নিউজ ডেস্কঃ রাজধানীর সেগুনবাগিচার বারডেম মহিলা ও শিশু হাসপাতালের (বারডেম জেনারেল হাসপাতাল ২) আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টা ৪০ মিনিটে এ আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ১১টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। হাসপাতালটির চার তলায় এসির পাশে জমে থাকা আবর্জনায় এই আগুন লাগে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। জানা যায়, আগুন লাগার সময় বারডেম মহিলা ও শিশু হাসপাতালে রোগীর সংখ্যা খুব ছিল। তবে সেখানে উপস্থিত অনেকে আগুন লাগার খবর পেয়ে আতঙ্কিত হয়ে হাসপাতাল থেকে বেরিয়ে সামনের রাস্তায় অবস্থান করে।এর আগে বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টা ২৩ মিনিটে আগুন লাগার খবর পেলে ফায়ার সার্ভিসের দুইটি ছুটে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন