News71.com
 Bangladesh
 25 Jun 20, 01:04 PM
 633           
 0
 25 Jun 20, 01:04 PM

নদীর জলে করোনা ভাইরাস॥ ঢাকায় সরবরাহকৃত জলের পরীক্ষা করবে ওয়াসা

নদীর জলে করোনা ভাইরাস॥ ঢাকায় সরবরাহকৃত জলের পরীক্ষা করবে ওয়াসা

নিউজ ডেস্কঃ সরবরাহের পানিতে করোনাভাইরাসের উপস্থিতি পরীক্ষা করে দেখবে ঢাকা ওয়াসা। ইতালি এবং ফ্রান্সে নদীর পানিতে ভাইরাসটির অস্তিত্ব পাওয়ার বাংলাদেশেও পরিশোধিত পানির সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। ঢাকা ওয়াসা বলছে, বিষয়টি নিয়ে বিশদ গবেষণা চলছে। নদীর নাম সেইন। প্যারিসের বিখ্যাত এই নদী থেকে পানি নিয়ে নগর কর্তৃপক্ষ মূলত রাস্তা ও বাগান পরিষ্কারের কাজে ব্যবহার করেন। সম্প্রতি সেই পানিতে মিলেছে করোনার অস্তিত্ব। শুধু তাই নয়, ইতালির পয়নিষ্কাশন লাইনেও পাওয়া গেছে করোনা ভাইরাস। ওদিকে স্পেন জানাচ্ছে, মানবদেহে করোনা শনাক্তের ৪০ দিন আগে বার্সেলোনার পানিতে ভাইরাসটির অস্তিত্ব পাওয়া যায়।

এসব গবেষণা আর তথ্য ভয় জাগাচ্ছে বাংলাদেশেও। ভূগর্ভস্থ পানি দিয়ে চাহিদা মেটে না বলে নদীর পানি বিশুদ্ধ করে, সেই পানিতেই জীবনধারণ করতে হয় বহু মানুষকে। ওয়াসার পানি শোধনাগারে যেভাবে পানি শোধন হয় তা কতোটা- করোনা ঝুঁকিমুক্ত? কিংবা করোনারোগীর বর্জ্যও তো পড়ছে পয়নিষ্কাশন লাইনে। কিছু ক্ষেত্রে সেই পানিও আবার মিশছে নদীতে।যদিও ওয়াসার মহাপরিচালকের দাবি, এই বিষয়টি নিয়ে গবেষণা চলছে তবে পয়োবর্জ্যর লাইনের সঙ্গে নদীর পানির সংযোগ নেই বলে জানিয়েছেন তিনি।ওয়াসার মহাপরিচালক তাকসিম এ খান বলেন, পানি যেটা আমরা উৎপন্ন করি, ডিস্ট্রিবিউট করি এবং মানুষ যেটা নেয়। ওটার সাথে কোন সম্পর্ক নেই কোভিডের। হ্যাঁ স্যুয়ারেজের সঙ্গে সম্পর্ক থাকতেই পারে। এবং এটার উপরে আমরা স্টাডি করছি। ও ঘণ্টার মধ্যে পাওয়া যেতে পারে। ৩ ঘণ্টার বেশি স্যুয়ারেজের পানিতে কোভিড বাঁচে না, প্যারিসের স্টাডিতে বলেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন