News71.com
 Bangladesh
 25 Jun 20, 10:59 AM
 300           
 0
 25 Jun 20, 10:59 AM

বাহরাইন থেকে দেশে ফিরছেন ৪১৪ বাংলাদেশি॥

বাহরাইন থেকে দেশে ফিরছেন ৪১৪ বাংলাদেশি॥

নিউজ ডেস্কঃ বাহরাইনের ৪১৪ জন প্রবাসী বাংলাদেশিকে নিয়ে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট বুধবার (২৪ জুন) স্থানীয় সময় বেলা সাড়ে ৫টার সময় ঢাকার উদ্দেশে মানামা ত্যাগ করেছে। বাহরাইনে যে সব প্রবাসী স্বাস্থ্যগত কারণে ও পারিবারিক জরুরি প্রয়োজনে দেশে ফিরতে চেয়েছিলেন তাদের অনুরোধে বাংলাদেশ দূতাবাস এই বিশেষ ফ্লাইটের আয়োজন করে। এতে অনেক অসুস্থ রোগী এবং যারা বিশেষ অর্থ কষ্টে ভুগছিলেন, তারা দেশে ফেরার সুযোগ পেয়েছেন। মানামা দূতাবাস জানায়, যাত্রীদের মধ্যে প্রায় ৭০ জন প্রবাসী ছিলেন অসুস্থ রোগী এবং আরো ৪০ জন ছিলেন বাহরাইন কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত কয়েদি। বাংলাদেশ দূতাবাস প্রবাসী কল্যাণ তহবিল থেকে অসুস্থ রোগীদের ১৮ জনের পূর্ণ এবং প্রায় ৫০ জনের আংশিক প্লেন ভাড়া বহন করেছে। মুক্তিপ্রাপ্ত কয়েদীদের পূর্ণ প্লেন ভাড়া বহন করেছে বাহরাইন সরকার। বিমানটি ঢাকায় আনুমানিক রাত ১টায় অবতরণ করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন