News71.com
 Bangladesh
 24 Jun 20, 10:43 PM
 289           
 0
 24 Jun 20, 10:43 PM

নীলফামারীর ডোমারে চার লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার পাঁচ॥

নীলফামারীর ডোমারে চার লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার পাঁচ॥

নিউজ ডেস্কঃ ঈদকে সামনে রেখে জালিয়াতির উদ্দেশ্যে সক্রিয় একটি দলের পাঁচজনকে নীলফামারীর ডোমার থেকে প্রায় চার লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। বুধবার (২৪ জুন) বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয় । গ্রেফতারকৃত ব্যক্তিরা ছাড়াও একটি চক্র আসন্ন কোরবানি ঈদের হাট বাজারকে ঘিরে জাল টাকা ছড়িয়ে দেয়ার পরিকল্পনা করছিলো বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান (বিপিএম, পিপিএম)। বুধবার (২৪ জুন) বিকালে সংবাদ সম্মেলনে এসপি জানান, গ্রেফতারকৃত ব্যক্তিরা ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল ও মাদারীপুর জেলার বাসিন্দা। সোমবার দুপুরে ডোমার বাজারে খরচ করতে আসা সাদ্দাম নামে এক ব্যক্তি দোকানীকে এক হাজার টাকার নোট দেন। নোট নিয়ে দোকানির সন্দেহ হলে এক পর্যায়ে বিষয়টি পুলিশকে জানানো হয়। এ সময় পুলিশ এসে তার কাছে জাল দুটি এক হাজার টাকার নোট উদ্ধার করে এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে দিনাজপুর জেলা শহরের চকবাজার এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জাল ৩ লাখ ৮৫ হাজার ৬’শ টাকা, জাল টাকা বিক্রির ২৩ হাজার ৬৪০ টাকা এবং সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন