News71.com
 Bangladesh
 22 Jun 20, 10:00 PM
 367           
 0
 22 Jun 20, 10:00 PM

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ন্যাশনাল লাইফের ইন্সুরেন্সের এমডি॥

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ন্যাশনাল লাইফের ইন্সুরেন্সের এমডি॥

নিউজ ডেস্কঃ ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা জামাল এম এ নাসের করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।রোববার (২১ জুন) রাতে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কর্তৃপক্ষ। এদিন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোরশেদ আলম গভীর শোক প্রকাশ করেছে। বীমা শিল্পে দক্ষ ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত জামাল এম এ নাসের ২০১১ সালে ন্যাশনাল লাইফে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন। ২০১২ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রায় আট বছর কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন