
নিউজ ডেস্কঃ নেত্রকোনায় সদর উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল আকাশ হাসান রনি (২১) নামের এক কলেজছাত্রের। বৃহস্পতিবার (১৮ জুন) রাত নয়টার দিকে উপজেলার বড়ওয়ারি ব্রিজের গাবরাগাতি ইউনিয়নের হাতকুন্ডলি গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রনি জাহাঙ্গীরপুর গ্রামের ফুল মিয়ার ছেলে। সে নেত্রকোনা আবু আব্বাস কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।পুলিশ জানায়, কলেজছাত্র রনি রাতে মোটরসাইকেল করে বাড়ি যাওয়ার সময় বড়ওয়ারি ব্রিজের কাছে হাতকুন্ডলি বন্দ পাটলি গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় মোটরসাইকেল আরোহী রনি। এ সময় আশেপাশের লোকজন ছুটে আসলে ট্রাকটি পালিয়ে যায়।