News71.com
 Bangladesh
 15 Jun 20, 09:39 PM
 331           
 0
 15 Jun 20, 09:39 PM

শ্বাসকষ্ট নিয়ে সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খান সিএমএইচে ভর্তি ॥  

শ্বাসকষ্ট নিয়ে সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খান সিএমএইচে ভর্তি ॥   

নিউজ ডেস্কঃ সিলেট-২ আসন থেকে নির্বাচিত গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান শ্বাসকষ্ট নিয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। আজ সোমবার মোকাব্বির খানের এপিএস জুবের খান জানান, স্যার কয়েকদিন যাবৎ অসুস্থ বোধ করছিলেন। তিনি ঢাকায় সংসদ এলাকায় বাসায় অবস্থান করছিলেন।আজ সোমবার শ্বাসকষ্ট বাড়ায় বিকেল ৩টার দিকে তাকে সিএমএইচে ভর্তি করা হয়েছে। কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়েছে। তিনি করোনায় আক্রান্ত কি-না এখনও নিশ্চিত হওয়া যায়নি। গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী বলেন, শুনেছি তিনি অসুস্থ, সিএমএইচে গেছেন। আমি তার সুস্থতা কামনা করছি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন