News71.com
 Bangladesh
 20 May 20, 10:43 PM
 299           
 0
 20 May 20, 10:43 PM

মারা গেলেন চট্টগ্রাম বায়তুশ শরফের পীর মাওলানা কুতুব উদ্দিন॥

মারা গেলেন চট্টগ্রাম বায়তুশ শরফের পীর মাওলানা কুতুব উদ্দিন॥

নিউজ ডেস্কঃ উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন চট্টগ্রাম বায়তুশ শরফের পীর বাহারুল উলুম খ্যাত হযরত মাওলানা কুতুব উদ্দিন বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। আজ বুধবার (২০ মে) বিকেল ৫টায় রাজধানী ঢাকার আনোয়ার খান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর বিষয়টি তার ভাগ্নে আবু জাহেদ মো. সাদেক জানিয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮১ বছর। মাওলানা কুতুব উদ্দিন ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর সুফি মিয়া পাড়া এলাকার মৃত মুসলিম উদ্দিনের ছেলে।

হৃদরোগে আক্রান্ত হয়ে গত ১৮ মে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের আইসিউতে ভর্তি হন তিনি। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকার ধানমন্ডির আনোয়ার খান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিকে মাওলানা কুতুব উদ্দিনের লাশ চট্টগ্রামে আনা হচ্ছে। প্রথমে চট্টগ্রামের দেওয়ানহাটের বাইতুশ শরফ মাদ্রাসায় আনা হবে। সেখানে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তবে এখনো পর্যন্ত জানাজার নামাজের সময় নির্ধারিত হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন