News71.com
 Bangladesh
 20 May 20, 10:43 PM
 283           
 0
 20 May 20, 10:43 PM

৫৯০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে টাঙ্গাইল জেলা প্রশাসন॥

৫৯০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে টাঙ্গাইল জেলা প্রশাসন॥

নিউজ ডেস্কঃ কল সেন্টার ও কন্ট্রোল রুম হতে প্রাপ্ত ফোন কলের ভিত্তিতে টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় দুঃস্থ বিভিন্ন পেশাজীবী কর্মহীন ৫ হাজার ৯০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে টাঙ্গাইল জেলা প্রশাসন। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখাসহ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এতে ১০টি মামলায় ৭৭ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়। আজ বুধবার টাঙ্গাইল জেলা প্রশাসন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, ৩৩৩ কল সেন্টার ও জেলা টাঙ্গাইল জেলা প্রশাসনের কন্ট্রোল রুম (ফোন-০৯২১-৬২০৮৭, রিলিফ হটলাইন ০১৭২৫-৩১২৫৪৮) হতে প্রাপ্ত ফোন কলের ভিত্তিতে টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় দিনমজুর, সবজি-ফল বিক্রেতা, রিকশাওয়ালা, ভ্যানচালক, বিভিন্ন পেশাজীবী কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হয়। এসময় সারা জেলায় ৫ হাজার ৯০০ পরিবারের মধ্যে ৫৯ মেট্টিক টন খাদ্য সহায়তা ও ৪ লাখ ২৫ হাজার টাকা সমমূল্যের অন্যান্য মালামাল বিতরণ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সরকারি নির্দেশ অমান্য করে জনসমাগম করায় আজ টাংগাইল শহরের বিভিন্ন স্থানে ও উপজেলাগুলোতে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মোট ৮টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১০টি মামলা এবং ৭৭ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্ট অভিযান অব্যাহত রয়েছে এবং টিসিবির বিক্রয়কেন্দ্রগুলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন