
নিউজ ডেস্কঃ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. এম এ আজাদ সজলের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে নিহতের ছোট ভাই ডা. শাহরিয়ার বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। এদিকে, ডা. আজাদের মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মমতা স্পেশালাইজড হাসপাতালের ৯ কর্মীকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গত মঙ্গলবার নগরীর কালিবাড়ী রোডের মমতা স্পেশালাইজড হাসপাতালের লিফটের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হাসপাতালটির সপ্তম তলার একটি কক্ষে থাকতেন তিনি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে বুধবার (২৯ এপ্রিল) সকালে জানাজা শেষে কেরানীগঞ্জের ইমামবাড়ি কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।