
নিউজ ডেস্কঃ চাঁদপুরে নতুন করে আরও দুই জন করোনাভাইরাসে (কোভিড-১৯) শনাক্ত হয়েছেন। তারা হলেন- হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং হাজীগঞ্জ পৌর এলাকার বাসিন্দা এক ব্যাংকার।বুধবার (২৯ এপ্রিল) জেলা সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ এ তথ্য নিশ্চিত করে জানান, আক্রান্ত দুই জন হোম কোয়ারেন্টাইনে আছেন।এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে সাতজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং দুজন মারা গেছেন। বাকিদের মধ্যে তিনজন জেনারেল হাসপাতালে আইসোলেশনে এবং চারজন হোম কোয়ারেন্টাইনে আছেন বলে সিভিল সার্জন জানান।