
নিউজ ডেস্কঃ প্রাণঘাতী নোভেল করোনার (কোভিড-১৯) বিস্তার এড়াতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের সব ফ্লাইট বন্ধের সময়সীমা আগামী ১৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল) বিমানের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনার প্রাদুর্ভাবের কারণে ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। তবে এ সময় বিমানের বাণিজ্যিক চার্টার্ড ফ্লাইট চলবে।এর আগে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আগামী ৭ মে পর্যন্ত চীন ছাড়া সব আন্তর্জাতিক রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধের সময় বাড়িয়েছে। একই সময় পর্যন্ত দেশের অভ্যন্তরীণ রুটের ফ্লাইটও বন্ধ থাকবে।