
নিউজ ডেস্কঃ জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন খ্যাতিমান এ প্রকৌশলীর ভাগ্নি শেরিন জিয়াউদ্দিন।মঙ্গলবার (২৮ এপ্রিল) ধানমন্ডি ঈদগাহ মসজিদে জানাজা শেষে জামিলুর রেজা চৌধুরীকে বনানী কবরস্থানে দাফন করা হয়।এর আগে, সোমবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর কলাবাগানের নিজ বাসায় ম্যাসিভ ‘হার্ট অ্যাটাকে’ মারা যান ৭৭ বছর বয়সী এ প্রবীণ অধ্যাপক। জামিলুর রেজা চৌধুরীর জামাতা অধ্যাপক জিয়া ওয়াদুদ মঙ্গলবার ভোরে ফেসবুকে তার মৃত্যুর খবর জানান। এ খ্যাতিমান প্রকৌশলী মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।১৯৯৬ সালের নির্বাচনের আগে তিন মাসের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জামিলুর রেজা চৌধুরী মৃত্যুর আগ পর্যন্ত ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য ছিলেন। তিনি ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য।