News71.com
 Bangladesh
 27 Apr 20, 10:44 PM
 184           
 0
 27 Apr 20, 10:44 PM

মহামারী করোনার ভয়াল থাবায় ক্ষতিগ্রস্ত দেশের মৎস্য শিল্পে॥

মহামারী করোনার ভয়াল থাবায় ক্ষতিগ্রস্ত দেশের মৎস্য শিল্পে॥

নিউজ ডেস্কঃ মহামারী করোনাভাইরাসের থাবায় অনেকটা বড়সড় ক্ষতির মুখে দেশের মৎস্য শিল্প। করোনার কারণে চাষিদের বিশাল ক্ষতির পাশাপাশি মৎস্য রপ্তানিতে প্রায় ২ হাজার কোটি টাকার রাজস্ব হারাবে বলে মনে করছে বাংলাদেশ ফিস ফার্মারস অ্যাসোসিয়েশনের নেতারা। বিশ্বের ৫০টির বেশি দেশে মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করছে বাংলাদেশ। সবচেয়ে বেশি রপ্তানি হয় চিংড়ি। গত অর্থবছরে মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ ৪ হাজার ২৫৩ কোটি ৩১ লাখ টাকা আয় করেছে। দেশের মৎস্য শিল্প মানুষের পুষ্টি চাহিদার ৬৩ শতাংশ পূরণ করছে। বর্তমানে মাছ চাষ এবং এ ব্যবসার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ। মৎস্য প্রক্রিয়াজাতকরণ কারখানাগুলোতে নিয়োজিত শ্রমিকদের মধ্যে ৮০ শতাংশই নারী। এদিকে বিক্রয়ের জন্য উপযুক্ত মাছগুলোও বিক্রি করতে পারছে না মৎস্য চাষিরা। মাছ বিক্রি করে সে টাকার কিছু অংশ দিয়ে মাছের খাবার কিনে আনতেন। সেটি আর সম্ভব হয়ে ওঠছে না। ফলে মৎস্য উৎপাদন হুমকির মুখে পড়ছে, নিয়মিত মাছ না আসায় ঝিমিয়ে গেছে সারা দেশের আড়তগুলোও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন