News71.com
 Bangladesh
 27 Apr 20, 11:35 AM
 458           
 0
 27 Apr 20, 11:35 AM

স্বাস্থ্যবিধি না মেনেই খুলল শতাধিক পোশাক কারাখানা॥ করোনা ছড়ানোর আশঙ্কা

স্বাস্থ্যবিধি না মেনেই খুলল শতাধিক পোশাক কারাখানা॥ করোনা ছড়ানোর আশঙ্কা

নিউজ ডেস্কঃ করোনা সংক্রমণ ঝুঁকির মাঝেই সাভার-আশুলিয়ায় চরম অব্যবস্থাপনায় স্বাস্থ্য সুরক্ষাবিধি না মেনেই অধিক অংশ কারখানায় উৎপাদন শুরু হয়েছে। শিল্প পুলিশ সূত্র জানায়, ডিইপিজেড সহ প্রায় ৩শ’ কারখানায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা।তবে, শ্রমিকদের অভিযোগ জোর করে গ্রামের বাড়ি থেকে তাদের ঢাকায় নিয়ে আসা হলেও পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা নেই।সাভার ও আশুলিয়ায় প্রায় এক মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর সকাল থেকে শতাধিক কারখানার উৎপাদন কার্যক্রম শুরু করতেই গাদাগাদি করে কারখানাগুলোতে প্রবেশ করে শ্রমিকরা। এসময় শ্রমিকরা কারখানার ভিতরে স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক দূরত্ব বজায় না রাখার ব্যাপারে কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করেন।তবে কিছু কারখানাতে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের কথা বলা হলেও বাস্তবে দেখা গেছে কয়েক হাজার শ্রমিকের জন্য এক লিটারের বোতলে কোনো রকমে হাতে ছোঁয়ানো হচ্ছে হ্যান্ড সেনিটাইজেশন। আবার দুই একটি কারখানায় বসানো হয়েছে বেসিন, যা হাত ধোয়ার জন্য অপ্রতুল।একটি বেসিনে ৫০ জন গাদাগাদি করে গড়ে ৫ সেকেন্ড সময় পাচ্ছে শ্রমিকরা। ফলে দেখা গেছে, মালিক শুভঙ্করের ফাঁকি দিয়ে কাজ করাচ্ছে শ্রমিকদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন