
নিউজ ডেস্কঃ নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় বাংলাদেশের চিকিৎসা সেবা প্রদানকারীদের প্রশিক্ষণ দিতে চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ান নিয়ে গঠিত চীনের একটি বিশেষজ্ঞ দল ঢাকায় আসছে। পবিত্র রমজান উপলক্ষে দেওয়া এক বার্তায় ঢাকায় চীনের রাষ্ট্রদূত লি জিমিং রবিবার এ কথা জানান। চীনের রাষ্ট্রদূত আরো জানান, চীনের বিশেষজ্ঞ দল বাংলাদেশের পথে রয়েছে। চীনের অর্থায়নে নির্মিত চীন-বাংলাদেশ মৈত্রী আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রকে কোভিড-১৯ রোগিদের চিকিৎসায় অস্থায়ী হাসপাতালে রূপান্তর করা হবে।