News71.com
 Bangladesh
 26 Apr 20, 10:28 PM
 432           
 0
 26 Apr 20, 10:28 PM

কর্মহীন লোকদের সহায়তার উদ্যেগে নিজেদের চিত্রকর্ম বিক্রি করছেন রাবি শিক্ষার্থীরা॥

কর্মহীন লোকদের সহায়তার উদ্যেগে নিজেদের চিত্রকর্ম বিক্রি করছেন রাবি শিক্ষার্থীরা॥

নিউজ ডেস্কঃ নিজেদের আঁকা শিল্পকর্ম বিক্রি এবং ছবি এঁকে অর্জিত অর্থে অনাহারী মানুষের মুখে খাবার তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলার শিক্ষার্থীরা। ১৬ এপ্রিল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পেজ ও গ্রুপ খুলে ক্যাম্পেইন শুরু করেন তারা। 'ক্ষুধা নির্মূলে আঁকছি' নামে একটি ইভেন্টও খুলেছেন তারা। শুরুতেই ব্যাপক সাড়াও পেয়েছেন শিক্ষার্থীরা।

একদিকে যেমন শিল্পকর্ম কেনা এবং ছবি এঁকে নেওয়া মানুষের সাড়া মিলছে, তেমনি স্বেচ্ছায় ছবি আঁকার উদ্যোক্তাদের দলেও যোগ হচ্ছেন দেশের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের চিত্র শিল্পীরা। যে কেউ শিল্পকর্ম কিনতে বা ছবি আঁকার অর্ডার করতে সার্বক্ষণিক যোগাযোগ করতে পারবেন ০১৭৬২-৩৩৩৫৪০ (আতিক ইমরান) ও ০১৭৬৭-৬৮২৭৪৭ (রাহুল দেবনাথ) নম্বরে। আর টাকা বিকাশ করতে পারবেন ০১৭৬২-৩৩৩৫৪০ (বিকাশ), ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিংয়ে টাকা পাঠাতে পারবেন ০১৭৬৭-৬৮২৭৪৭ (রকেট)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন