News71.com
 Bangladesh
 26 Apr 20, 10:26 PM
 154           
 0
 26 Apr 20, 10:26 PM

গরীব জনগণের জন্য চট্টগ্রাম-২ আসনের এমপির ভিন্নধর্মী উদ্যোগ॥

গরীব জনগণের জন্য চট্টগ্রাম-২ আসনের এমপির ভিন্নধর্মী উদ্যোগ॥

নিউজ ডেস্কঃ ভ্রাম্যমাণ ট্রাকে করে নিজ এলাকার গরীব জনগণের জন্য ভর্তূকি মূল্যে ডিম বিক্রি করছেন এম এ লতিফ এমপি। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি করতে চট্টগ্রাম-১১ বন্দর ও পতেঙ্গা এলাকার জনগণের জন্য এই ডিম বিক্রি গত বৃহষ্পতিবার থেকে শুরু হয়েছে। ২০টি ডিম কিনতে খরচ হবে মাত্র ১০০ টাকা। তার সংসদীয় আসনে প্রতিদিন ২৫ থেকে ২৬ হাজার ডিম বিক্রি হচ্ছে এসব ট্রাকের মাধ্যমে। এমপি লতিফের এই ধরনের ব্যতিক্রমী ও গণমুখী উদ্যোগে নিজ এলাকার তৃণমূল্যের মানুষগুলো খুবই খুশি। এর আগে ৫ টাকা দরে টমেটো বিক্রি করে তিনি বেশ সাড়া ফেলে দিয়েছিলেন। এখন বিক্রি করছেন ডিম। এখানেও বিপুল সাড়া মিলেছে।

জানতে চাইলে এম এ লতিফ এমপি বলেন, সারাবছর আমার সংসদীয় এলাকার গরীব-শ্রমজীবী লোকজনের জন্য নিত্যপণ্য বিক্রি চলে ট্রাকের মাধ্যমে। রমজান ও কোরবানি ঈদে এসব ট্রাকে বিক্রির জন্য যোগ হয় নতুন নতুন পণ্য। আমি লোক দেখানোর জন্য এসব করি না। আমার এলাকার লাখো শ্রমজীবী-দরিদ্র জনগণের জন্য নিজের আর্থিক সাধ্যমতে এই কাজ করছি। উদ্দেশ্য প্রান্তিকজনের সওয়াব আদায় করা। জানা গেছে, এমপি নির্বাচিত হওয়ার ১২ বছর ধরে বন্দর-পতেঙ্গা আসনের লোকদের জন্য ভ্রাম্যমাণ ট্রাকে ভর্তুকিমূল্যে ভোগ্যপণ্য বিক্রি করছেন এমপি লতিফ। এসব ট্রাকে এখন চাল বিক্রি হচ্ছে কেজি ২০ টাকা, মসুর ডাল কেজি ৪০ টাকা, লবন কেজি ১০ টাকা, আলু কেজি ১০ টাকা। বছরজুড়েই চলবে এসব পণ্য বিক্রি। গতমাসে এসব পণ্যের সাথে বিক্রি শুরু হয় টমেটো। যার দাম ছিল প্রতি কেজি ৫ টাকা।

রমজানের শুরু থেকে বন্দর-পতেঙ্গা আসনের ১২টি স্থানে ভ্রাম্যমাণ ট্রাকে করে ডিম বিক্রি শুরু করেছেন। যা একেবারেই ব্যতিক্রম। জানা গেছে, প্রতিদিন ৪-৫টি ট্রাকে করে এসব ডিম বিক্রি ঘুরে ঘুরে বিভিন্নস্থানে বিক্রি চলে। দিনে ২৫ থেকে ২৬ হাজার ডিম বিক্রি করা হচ্ছে। সংসদীয় এলাকার বাইরে থেকে বিভিন্ন কাজে আসা বিপুল লোকজনও এই ডিম কিনে নিয়ে যাচ্ছেন। আর ডিম কেনার সময় লোকজনের করোনাভাইরাস প্রতিরোধে শারিরীক দূরত্ব মানার বিষয়টিও স্পষ্ট চোখে পড়ে। ডিম কিনতে আসা লোকজন বলছেন, এমপি লতিফের এই ধরনের উদ্যোগ দেশের অন্য এলাকার লোকজন চাইলে অনুসরণ করতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন