News71.com
 Bangladesh
 26 Apr 20, 10:12 PM
 297           
 0
 26 Apr 20, 10:12 PM

সরকারি অভিযানের ফলে এক লাফেই কেজিতে ৯৫ টাকা কমলো আদার দাম॥

সরকারি অভিযানের ফলে এক লাফেই কেজিতে ৯৫ টাকা কমলো আদার দাম॥

নিউজ ডেস্কঃ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ফলে অল্প সময়ের ব্যবধানে মৌলভীবাজারে আদার দাম ২৫০ থেকে এক লাফে ১৫৫ টাকায় নেমে এলো। অনৈতিকভাবে আদার দাম বাড়িয়ে বিক্রির অপরাধে এক ব্যবসায়িকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।রোববার (২৬ এপ্রিল) দুপরে থেকে বিকেল পযন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় এ জেলার সবচেয়ে বড় আড়ৎ ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন মৌলভীবাজার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক আল-আমিন।দুপুরের দিকে শ্রীমঙ্গল র‍্যাব-৯ এর সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শ্রীমঙ্গল উপজেলায় এক অভিযান পরিচালনা করে।

উল্লেখ্য রমজান মাসকে লক্ষ্য রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যাতে ব্যবসায়ীরা অযথা বাড়িয়ে না দেয় এর জন্য বাজার মনিটরিং পরিচালনা করা হয়। শ্রীমঙ্গল সেন্টাল রোড, সোনার বাংলা রোডের পেঁয়াজ, রসুন ও আদার পাইকারি বাজারে তদারকি করা হয়।ভোক্তা অধিকারের কর্মকর্তা জানিয়েছেন, অধিকাংশ ব্যবসায়ীর ক্রয় ভাউচারের সাথে বিক্রয় মূল্যের কোন মিল ছিলো না। সেন্টাল রোডে প্রাণ গোপাল নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান অধিক দামে আদা বিক্রি করায় তাদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়।এদিকে ভোক্তা অধিকারের অভিযান পরিচালনার আগে যে আদা দু‘শো পঞ্চাশ টাকা কেজিতে বিক্রি হচ্ছিলো সে আদা এ অভিযানে কিছু সময়ের ব্যবধানে দাম ১৫৫ টাকায় নেমে আসে। ভোক্তা অধিকারের উপসহকারি পরিচালক আল-আমিন জানিয়েছেন, পুরো রমজান মাস জুড়ে বাজার মনিটরিং পরিচালনা অব্যাহত থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন