News71.com
 Bangladesh
 26 Apr 20, 07:20 PM
 212           
 0
 26 Apr 20, 07:20 PM

পটুয়াখালীতে গভীর রাতে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা॥

পটুয়াখালীতে গভীর রাতে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা॥

নিউজ ডেস্কঃ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পটুয়াখালীর বাউফলে গভীর রাতে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় মো. রেদোয়ান সিকদার (১৯) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।উপজেলার কালিশুরী ইউনিয়নের শিবপুর গ্রামে গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে। ওই সময় তার দুই ছোট ভাই আবদুল্লাহ সিকদার (১৬) ও মো. ফয়সালকে (১২) কুপিয়ে গুরুতর জখম করা হয়। তাদের আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।রেদোয়ান কালিশুরী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।নিহতের এক স্বজন বলেন, কাপড় রোদে দেয়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। ওই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার আলম খানের ছেলে মো. ইমরান (১৭) এ ঘটনা ঘটিয়েছে। শনিবার দিবাগত রাতে ওরা তিন ভাই একসঙ্গে ঘুমিয়ে ছিলেন। রাত আড়াইটার দিকে ইমরান ঘরে ঢুকে রেদোয়ানকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। ওই সময় তার সঙ্গে ঘুমিয়ে থাকা ছোট দুই ভাই আবদুল্লাহ ও ফয়সাল চিৎকার করলে তাদেরকেও কুপিয়ে আহত করে চলে যায় ইমরান। পরে স্থানীয় বাসিন্দারা আহত তিন ভাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তখন দায়িত্বে থাকা চিকিৎসক রেদোয়ানকে মৃত্যু ঘোষণা করেন। অপর আহত আবদুল্লাহ ও ফয়সালকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন