News71.com
 Bangladesh
 26 Apr 20, 07:16 PM
 179           
 0
 26 Apr 20, 07:16 PM

মার্কিনিরা গ্রহন করলেও গণস্বাস্থ্যের তৈরী করোনা সনাক্ত কিট আজও নেয়নি ওষুধ প্রশাসন॥

মার্কিনিরা গ্রহন করলেও গণস্বাস্থ্যের তৈরী করোনা সনাক্ত কিট আজও নেয়নি ওষুধ প্রশাসন॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশের গণস্বাস্থ্য কেন্দ্রের তৈরী করোনা সনাক্ত কিট আজও গ্রহণ করেনি ওষুধ প্রশাসন অধিদফতর। আজ বিকেল একথা জানালেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, সরকার ব্যবসায়ীক স্বার্থ দ্বারা পরিচালিত হয়ে জনগণের স্বার্থের বিপক্ষে তারা অবস্থান নিচ্ছে। তারা জনগণকে অকারণে ক্ষিপ্ত করছে। এর আগে গতকাল শনিবারও (২৫ এপ্রিল) করোনা শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্রের উৎপাদিত কিট সংগ্রহ করেনি ওষুধ প্রশাসন অধিদপ্তর। তবে সরকারের কোনো কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে না পারলেও গণস্বাস্থ্যের কিটের নমুনা নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-সিডিসির প্রতিনিধিরা।এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গণস্বাস্থ্যের উৎপাদিত কিট এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। যথাযথ প্রক্রিয়ায় গবেষণা সমাপ্ত না করে তারা এই কিট কাউকেই হস্তান্তর করতে পারে না।সারা বিশ্বেই সংকট রয়েছে করোনার কিটের। আবার যাও বা আছে সেসব কিটে শতভাগ সঠিক ফলাফল পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ বিস্তর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন