
নিউজ ডেস্কঃ করোনা যোদ্ধা চিকিৎসক ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও আর্থিক সহায়তা দিয়েছে আকিজ গ্রুপ।কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসক ও নার্সদের সুরক্ষার জন্য হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদের হাতে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও আর্থিক সহায়তা হস্তান্তর করেন আকিজ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ টেক্সটাইল মিলস লিমিটেড পরিচালক শেখ জামিল উদ্দিন।একই সাথে ঢাকা রেঞ্জের পুলিশ বাহিনীর মাঝে মাস্ক ও স্পা ড্রিংকিং ওয়াটার বিতরণ করে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।