News71.com
 Bangladesh
 26 Apr 20, 01:30 PM
 404           
 0
 26 Apr 20, 01:30 PM

করোনা সুরক্ষায় সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ॥ ইউএনডিপি

করোনা সুরক্ষায় সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ॥ ইউএনডিপি

নিউজ ডেস্কঃ করোনাভাইরাস সংকটে নাগরিকদের অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষার ক্ষেত্রে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৮টি গুরুত্বপূর্ণ দেশের মধ্যে সবচেয়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক কার্যালয় থেকে প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত আটটি ক্ষেত্রে দেশগুলোর নেয়া সুরক্ষামূলক ব্যবস্থার তুলনা করে এ প্রতিবেদনটি তৈরী করা হয়েছে। এ অঞ্চলে কোভিড-১৯ মহামারির সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের ওপর এ প্রতিবেদন তৈরি করেছে এশিয়া–প্যাসিফিক ইকোনমিস্ট নেটওয়ার্ক নামের অর্থনীতিবিদদের একটি সংগঠন।আটটি ক্ষেত্র বা সূচকগুলোর প্রথমেই আছে সুলভ স্বাস্থ্যসেবা বাড়ানোর পদক্ষেপ। এ ছাড়া আছে অসুস্থতাকালীন ছুটির সময় পর্যাপ্ত ভাতা ও সুবিধা, চাকরিচ্যুতি ঠেকানো এবং চাকরিহারা মানুষকে সহায়তা দেয়া; বয়স্ক, বেঁচে ফেরা ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভাতার ব্যবস্থা করা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন