News71.com
 Bangladesh
 26 Apr 20, 11:15 AM
 238           
 0
 26 Apr 20, 11:15 AM

টাঙ্গাইলে টিসিবি'র পণ্যসহ ডিলার গ্রেফতার॥

টাঙ্গাইলে টিসিবি'র পণ্যসহ ডিলার গ্রেফতার॥

নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের মির্জাপুরে খাদ্যবান্ধব কর্মসূচির প্রায় তিনটন হিসাব বহির্ভূত অবিক্রিত অতিরিক্ত চাল ও বিপুল পরিমাণ টিসিবির অবৈধ পণ্যসহ আবুল বাসার নামে এক ডিলারকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা। শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক লাখ টাকা জরিমানা ও তার ডিলারশিপ বাতিল করা হয়েছে।র‌্যাবের কোম্পানি কমান্ডার আবু নাইম মোহাম্মদ তালাত এই তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মির্জাপুর উপজেলার পাকুল্যা বাজারে ডিলার আবুল বাশারের গুদাম ঘরের পেছনে অন্য আরও একটি গুদাম ঘর রয়েছে। ডিলার টিসিবি পণ্য বিক্রি না করে সেগুলো একটি ঘরে মজুদ করে রেখেছে একই সঙ্গে সরকারি খাদ্যবান্ধব চাল মজুদ রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে মালামালসহ তাকে আটক করা হয়।এ ঘটনায় র‌্যাব বাদি হয়ে মির্জাপুর থানায় তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন