News71.com
 Bangladesh
 26 Apr 20, 11:05 AM
 320           
 0
 26 Apr 20, 11:05 AM

মহামারি করোনার তাণ্ডবে বিশ্বে ২ লাখ ৩ হাজার মানুষের প্রাণহানি॥

মহামারি করোনার তাণ্ডবে বিশ্বে ২ লাখ ৩ হাজার মানুষের প্রাণহানি॥

আন্তর্জাতিক ডেস্কঃ মহামারি করোনাভাইরাসের ছোবলে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ৩ হাজার ২৮৯ জন জন। এছাড়া এ ভাইরাস শনাক্ত হয়েছে ২৯ লাখ ২১ হাজার ২০১ জনের শরীরে। রোববার (২৬ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত এ সংখ্যা নিশ্চিত করেছে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার। এরইমধ্যে ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনা ভাইরাস।আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৮ লাখ ৩৬ হাজার ৯৬৯ জন। বর্তমানে চিকিৎসাধীন ১৮ লাখ ৮০ হাজার ৯৪৩ জন। এদের মধ্যে ১৮ লাখ ২৩ হাজার ৮০ জনের জনের শরীরে মৃদু সংক্রমণ থাকলেও ৫৭ হাজার ৮৬৩ জনের অবস্থা গুরুতর।ভাইরাসটির আক্রমণে সবচেয়ে খারাপ অবস্থা প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রের। দেশটিতে গত একদিনে আরো দুই হাজার ৬৫ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত ৫৪ হাজার ২৬৫ জন মানুষের মৃত্যু হয়েছে। গত একদিনে আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ৩৫ হাজার মানুষ। মোট আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৬০ হাজার ৮৯৬ জন।মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরে অবস্থানে রয়েছে ইউরোপের দেশ ইতালি। দেশটিতে এ পর্যন্ত ২৬ হাজার ৩৮৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৩৫১ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন