News71.com
 Bangladesh
 25 Apr 20, 10:12 PM
 268           
 0
 25 Apr 20, 10:12 PM

শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের ঋণের কিস্তি আগামী জুন পর্যন্ত স্থগিত॥

শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের ঋণের কিস্তি আগামী জুন পর্যন্ত স্থগিত॥

নিউজ ডেস্কঃ করোনা প্রাদুর্ভাবের কারণে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের ঋণের কিস্তি আদায় আগামী জুন পর্যন্ত স্থগিতের নির্দেশনা দেয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপিই থেকে এ সংক্রান্ত একটি চিঠিতে বিভিন্ন ব্যাংক প্রধানদের অনুরোধ জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিপিই’র মহাপরিচালক স্বাক্ষরিত প্রেরিত ওই চিঠিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন কর্মরত সব শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীর ঋণের কিস্তি আগামী ৩০ জুন পর্যন্ত স্থগিত রাখতে ব্যাংকগুলোকে অনুরোধ জানানো হয়েছে। সম্প্রতি ডিপিই মহাপরিচালক মো: ফসিউল্লাহ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি ব্যাংকে পাঠানো হয়েছে।

চিঠি প্রসঙ্গে ডিপিই মহাপরিচালক মো. ফসিউল্লাহ জানান, অধিদপ্তরের অধীন কর্মরত শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা বেতনের বিপরীতে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন। সম্প্রতি করোনার প্রাদুর্ভাবের কারণে রূপালী ব্যাংক নিজ উদ্যোগে তাদের ঋণের কিস্তি স্থগিত করেছে। পরে বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা অন্য ব্যাংকগুলোকেও একটি চিঠি পাঠিয়ে ঋণের কিস্তি স্থগিতের জন্য অনুরোধ জানিয়েছি। আশা করি, বিষয়টি আমলে নিলে এ সংকটের সময়ে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা উপকৃত হবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন