News71.com
 Bangladesh
 25 Apr 20, 10:10 PM
 269           
 0
 25 Apr 20, 10:10 PM

দিনাজপুরে মাঠে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন পাকা ধান॥ন্যায্যমূল্য আর শ্রমিক নিয়ে শঙ্কিত তারা

দিনাজপুরে মাঠে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন পাকা ধান॥ন্যায্যমূল্য আর শ্রমিক নিয়ে শঙ্কিত তারা

নিউজ ডেস্কঃ দিনাজপুরের খাদ্য উদ্বৃত্ত বিরামপুর উপজেলার বোরো ধানের ক্ষেত সবুজের সমারোহে ভরে উঠেছে। বাড়ন্ত ফসলের দিগন্ত বিস্তৃত মাঠে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। করোনাভাইরাসের মলিন মুখে আশাতীত ফলনের প্রত্যাশায় চাষিদের মুখে ফুটে উঠেছে খুশির ঝিলিক। তবে লকডাউনে ধানের ন্যায্যমূল্য এবং শ্রমিক সংকট নিয়ে সঙ্কায় রয়েছেন এলাকার চাষিরা। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি আবহাওয়া ভালো থাকলে আশাতীত ফলন ও শ্রমিক সংকট দেখা দেবে না।

স্থানীয় কৃষকরা বলছেন, প্রতিবছর স্থানীয় শ্রমিকদের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকা থেকে ধানকাটার জন্য লোক এসে কাজ করত। ফলে শ্রমিক সংকট হতো না। কিন্তু এবার করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশের বিভিন্ন জেলায় লকডাউন চলায় এই চিত্র একেবারেই আলাদা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার উপজেলার পৌর এলাকা ও ৭টি ইউনিয়নে ১৫ হাজার ৭০০ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও অর্জিত হয়েছে ১৬ হাজার ৯৫ হেক্টর জমিতে। যা লক্ষ্যমাত্রার চেয়েও বেশি অর্জিত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন