News71.com
 Bangladesh
 25 Apr 20, 10:06 PM
 190           
 0
 25 Apr 20, 10:06 PM

পথে পথে ইফতার বিতরণ করলেন দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান॥

পথে পথে ইফতার বিতরণ করলেন দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান॥

নিউজ ডেস্কঃ পথে ঘাটে যাদের বসবাস আর কর্মব্যস্থ সময় পার করেন এবং দায়িত্ব পালন করতে গিয়ে সময় মত ইফতার করার সময় যাদের নেই। আজ শনিবার রমজানের প্রথম দিনে ইফতার ও পানি নিয়ে ঐ সব মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অব. মোহাম্মদ আলী সুমন। আজ বিকাল থেকে তার নিজস্ব গাড়িতে ইফতার নিয়ে বেরিয়ে পড়েন উপজেলা চেয়ারম্যান। যারা পেটের দায়ে জরুরি পণ্য গন্তব্যে পৌঁছে দিতে পথে নেমেছিলেন কিন্তু যথাসময়ে ইফতারের আগে গন্তব্যে যেতে পারেনি এবং যাদের পথেই বসবাস- এই অসহায় মানুষদের হাতে ইফতার ও খাবার পানি তুলে দেন দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান। এ সময় তিনি মহাসড়কে দায়িত্বপালনরত পুলিশ সদস্যের হাতেও ইফতার তুলে দেন। এ বিষয়ে জানতে চাওয়া হলে মোহাম্মদ আলী বলেন, অসহায় মানুষগুলো পথে না খেয়ে ইফতার এর সময় পার করবে, জনগণের প্রতিনিধি এবং একজন নাগরিক হিসেবে আমি তা মানতে পারিনা। তাই আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি। এটা অব্যাহত রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন